অলিম্পিকে এখন পর্যন্ত ৩৩টি গেমস রয়েছে৷ সেখানে ক্রিকেটের অন্তর্ভূক্তি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলে আসছে। ২০ ওভারের টি-টোয়েন্টি ফরম্যাটে এই খেলা চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল। সিদ্ধান্তে আরো আলোচনা করা হয়েছিল মোট ১২টি পুরুষ ও মহিলা দল সেখানে খেলবে। আইওসি আরো সিদ্ধান্ত নিয়েছিল ২০২৪ সাল থেকে ক্রিকেটকে অলিম্পিকে সংযুক্ত করা হবে, এমন সিদ্ধান্ত নেয়া হবে ২০১৭ সালে। কিন্তু আইওসি’র কমিটির সঙ্গে ক্রিকেটের ব্যস্ত সময়সূচী নিয়ে আইসিসি’র মতের মিল না থাকায় এই আসর নিয়ে বাধ সাধতে পারে বিসিসিআই ও ইসিবি৷



