শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদরাজনীতিআওয়ামী লীগের অর্জন অনেক : সৈয়দ আশরাফ

আওয়ামী লীগের অর্জন অনেক : সৈয়দ আশরাফ

আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল ৭টায় ধানমণ্ডির বঙ্গবন্ধু ভবনে স্থাপিত প্রতিকৃতিতে তিনি এ শ্রদ্ধা জানান। পরে দলীয় নেতা কর্মীদের নিয়ে দলের পক্ষ থেকেও শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।  এরপর দলটির এ প্রতিষ্ঠাবার্ষিকীতে পায়রা উন্মুক্ত ও বেলুন উড়ান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এসময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিগত ৬৫ বছরে আওয়ামী লীগের অর্জন অনেক। আওয়ামী লীগ এ অর্জনের ধারাবাহিকতা রক্ষা করবে, আগামীতে আরও অর্জন করবে।  সোমবার ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এসব কথা বলেন সৈয়দ আশরাফ।  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জণগণকে শুভেচ্ছা জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, ৬৫ বছরের ইতিহাসে আওয়ামী লীগ বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুথান. সত্তরের নির্বাচন, একাত্তরের মুক্তিযুদ্ধে বলিষ্ঠ নেতৃত্ব দেয়। এই অর্জনের ওপর ভিত্তি করেই বাংলাদেশ গঠিত হয়েছে। ভবিষ্যত্ বাংলাদেশ গঠনেও আওয়ামী লীগ আরও অর্জন করবে।ভবিষ্যতে আর কী কী অর্জন করতে চান—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ‘আগামী এলেই আপনারা দেখতে পাবেন।’ দিনটি উপলক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার কে এম দাস লেন-এ অবস্থিত রোজ গার্ডেনে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমর্থক হিসেবে পরিচিত নেতা-কর্মীদের এক বৈঠকে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল ‘আওয়ামী মুসলিম লীগ’। নবগঠিত এই দলটির সভাপতি নির্বাচিত হন মাওলানা আবদুল হামিদ খান ভাসানী এবং শামসুল হক হন সাধারণ সম্পাদক। এতে যুগ্ম-সম্পাদকের দায়িত্ব পান শেখ মুজিবুর রহমান। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম বিরোধী দল ছিল এটি। অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার ধারাবাহিকতায় পরবর্তীতে দলটির নাম থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয়।

আরও পড়ুন

সর্বশেষ