শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদবিনোদন সময়প্রথমবারের মতো চুমোদৃশ্যে ক্যামেরাবন্দি হন আলিয়া

প্রথমবারের মতো চুমোদৃশ্যে ক্যামেরাবন্দি হন আলিয়া

স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে করন জোহরের হাত ধরে বলিউডে পা রাখেন মহেশ ভাট কন্যা আলিয়া ভাট। প্রথম ছবিতেই নিজের অভিনয়-পারফরমেন্সের জাদু ছড়িয়েছেন তিনি। এরপর ‘হাইওয়ে’ এবং ‘টু স্টেট’ ছবি দুটোতে দুর্দান্ত অভিনয়শৈলী প্রদর্শন করেন। টানা তিনটি ছবিতে সফলতার পর চলতি সময়ের সবচেয়ে সম্ভাবনাময় ও আলোচিত অভিনেত্রীতে পরিণত হয়েছেন আলিয়া। ক্যারিয়ারের শুরু থেকেই বড়বোন পূজা ভাটের মতো নাচতে নেমে বোরকা পরতে রাজি ছিলেন না তিনি। এ কারণেই প্রথম ছবিতেই খোলামেলা আলিয়াকে পাওয়া গেছে। দ্বিতীয় ছবি ‘হাইওয়ে’তে অবশ্য সাধারণ একজন তরুণীর ভূমিকায় অসাধারণ অভিনয় করেছেন তিনি। আর অর্জুন কাপুরের বিপরীতে ‘টু স্টেট’ ছবিতে ভাল অভিনয়ের পাশাপাশি প্রথমবারের মতো চুমোদৃশ্যে ক্যামেরাবন্দি হন আলিয়া। তবে নতুন খবর হলো, এবার আলিয়াকে পাওয়া যাবে আগের চেয়েও বেশি আবেদনময়ীরূপে। খুব শিগগিরই ‘হামটি শার্মা কি দুলহানিয়া’ ছবিতে ব্যাপক খোলামেলা হয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। এরই মধ্যে গান ও প্রমোর মাধ্যমে ছবিটি দর্শকদের আগ্রহ ও কৌতূহলে পরিণত হয়েছে। ছবিতে পরিচালক ডেভিড ধাওয়ান পুত্র বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে আলিয়াকে। এখানে তারা চুমোদৃশ্যেও ক্যামেরাবন্দি হয়েছেন। আর খোলামেলার দিক দিয়ে আগের তিনটি ছবিকে ছাড়িয়ে গেছেন আলিয়া। এখন পর্যন্ত এ ছবিতেই সর্বোচ্চ খোলামেলা দেখা যাবে আলিয়াকে। বেশ কয়েকটি দৃশ্যে বিকিনি পরেও কাজ করেছেন আলিয়া। খোলামেলা হয়ে আলোচনায় আসার পাশাপাশি আলিয়া নাকি দুর্দান্ত অভিনয় এখানেও করেছেন। এমনটাই দাবি ছবির প্রযোজক করন জোহরের। এ বিষয়ে আলিয়া ভাটের ভাষ্য হচ্ছে, এখন ছবি আমি অনেক বেছে করছি। তবে শতভাগ দিয়েই চেষ্টা করছি ভাল করার। ‘হামটি শার্মা কি দুলহানিয়া’ এমনই একটি ছবি। ছবিতে ব্যাপক আবেদনময়ী দেখা যাবে আমাকে। আর তাতে আমি খুশি। কারণ, একজন অভিনেত্রীর জন্য অভিনয়ের পাশাপাশি আবেদনটাই মুখ্য। আশা করছি ছবিটি ভাল লাগবে সবার।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ