শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদখেলার সময়ছেলেকে গোলটি উত্সর্গ করলেন মেসি

ছেলেকে গোলটি উত্সর্গ করলেন মেসি

আর্জেন্টিনার হয়ে যেন এদিন দুজন মেসি খেলেছেন। একজন মাঠে, অন্যজন গ্যালারিতে! মাঠের মেসির কীর্তির কথা তো জানেনই। কী এক অবিশ্বাস্য গোলে ম্যাচের শেষ মুহূর্তে দলকে এনে দিয়েছেন জয়। বিশ্বকাপে নতুন এক মেসিকে খুঁজে পেয়েছে আর্জেন্টিনা। না, টানা দুই ম্যাচে গোল করেছেন বলেই নয়। ভিন্নতা আছে মেসির গোলের উদযাপনে। আগে মেসির সবগুলো গোলই তাঁর স্বর্গবাসিনী নানির জন্য উত্সর্গিত হতো। গোলের পর দুই তর্জনী উঁচিয়ে মেসি তাকাতেন আকাশের দিকে, সেখানেই যে নানি থাকেন।

বিশ্বকাপের প্রথম ম্যাচে গোলের পর মেসি যেন ডানা মেলে উড়ে যেতে চাইলেন। বিশ্বকাপে গোল না পাওয়ার জমে থাকা বেদনা জ্বালামুখ দিয়ে বিস্ফোরিত হলো। দ্বিতীয় ম্যাচেও গোলের পর ডানা মেলেছেন। সতীর্থদের কোলে গিয়ে চড়েছেন। এরপর একটু ধাতস্থ হতেই বুড়ো আঙুল মুখে নিয়ে চুষে বুঝিয়ে দিয়েছেন গোলটি কাকে উত্সর্গ করলেন। গ্যালারিতে বসে থাকা আরেকি মেসিকে—থিয়াগো মেসি! ছেলেকে যেন বললেন—‘এই গোল তোমার জন্য!’

এদিন মায়ের সঙ্গে ১৯ মাস বয়সী থিয়াগোও এসেছিল খেলা দেখতে। মা-ছেলে দুজনের পরনে ছিল আর্জেন্টিনার জার্সি। স্পেনে জন্ম হলেও বড় হয়ে ফুটবলার হলে হয়তো আর্জেন্টিনার হয়েই খেলবে থিয়াগো। থিয়াগোর জার্সির পেছনে নামের জায়গায় লেখা ছিল ‘পাপি’ (বাবা)। জার্সি নম্বর অবশ্যই ১০!

আরও পড়ুন

সর্বশেষ