শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩

গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩

গোপালগঞ্জের কাশিয়ানীতে দীগন্ত পরিবহনের যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। শনিবার ভোর পৌনে ৪টার দিকে উপজেলার পোনা এলাকায় ঢাকা–খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নড়াইলের লোহাগাড়ার নারানদিয়ার খোকন মল্লিক (২৮), বাঁশগ্রামের ওদুত মৃধা (৭০) ও নেত্রকোনার কেশবপুরের ফোজদার মিয়া (৭০)।

এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩০ জন। তাদের মধ্যে জুবায়ের (৩০), প্রিন্স (১৬), হাসিনা (৩৫), রুহুল আমিন (৩০), বাইজিদ (১৮), সাহিদুর রহমান (৫০), টুটুল (৪৫), তানিয়া (২০), নূরুল আমিন (৬০), আহসান (৩৭), নূরুল ইসলাম (৪৫), মুন্নি (১৮) রূপা (২২), রবিউল (২২), খায়রুল (২০), আব্দুল লতিফ (৬৫), স্বপ্না (২২), বালাম (২০), লতা বেগম (৫০), মোমেনা বেগমের (২৮) নাম জানা গেছে। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, ঢাকা থকে ছেড়ে আসা খুলনাগামী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস পোনা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে, ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে  হস্তান্তর করা হয়েছে। আহতদের মধ্যে সাত জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং চার জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

আরও পড়ুন

সর্বশেষ