চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
পটিয়া উপজেলার শিকলবাহা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিমা আকতার(১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে কাপড় শুকাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।রিমা আকতার শিকলবাহার ইউনিয়নের জলিল সারেং বাড়ির ছবির আহমদের মেয়ে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্তব্যরত নায়েক পঙ্কজ বড়ুয়া বলেন, দুপুরে ঘরের টিনের চালে কাপড় শুকাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় রিমা আকতার। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।




