রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়বাস-মাইক্রোবাস সংঘর্ষে বাগেরহাটে নিহত ৫

বাস-মাইক্রোবাস সংঘর্ষে বাগেরহাটে নিহত ৫

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার ত্যৈয়ব আলী বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরো ২৫ জন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফকিরহাট থানা পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ‍উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ত্যৈয়ব আলী বটতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

সর্বশেষ