রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......পলাতক মুফতি ইজাহারের বিচার শুরু

পলাতক মুফতি ইজাহারের বিচার শুরু

ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার বিচার শুরু হয়েছে। সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমানের আদালতে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু হয়। তবে মুফতি ইজাহার পলাতক রয়েছেন।

মামলার বিষয়টির সত্যতা স্বীকার করে দুদকের আইনজীবী মেজবাহউদ্দিন চৌধুরী  বলেন, সম্পদ বিবরণী দাখিলের জন্য মুফতি ইজাহারকে নোটিশ দিয়েছিল দুদক। কিন্তু বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও সম্পদ বিবরণী দাখিল না করায় তাঁর বিরুদ্ধে দুদকের নোটিশ অমান্য করার আইনে মামলা হয়। গত বছর দুদক ওই মামলা করে। মামলায় গত ২৮ এপ্রিল অভিযোগপত্র দাখিল করে দুদক।

আরও পড়ুন

সর্বশেষ