রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়নারায়ণগঞ্জে গ্রেপ্তার নির্দেশনার অনুলিপি নারায়ণগঞ্জ পাঠানো হয়েছে

নারায়ণগঞ্জে গ্রেপ্তার নির্দেশনার অনুলিপি নারায়ণগঞ্জ পাঠানো হয়েছে

নারায়ণগঞ্জের প্যানেল মেয়র ও আইনজীবীসহ মোট ৭ হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত তিন র‌্যাব কর্মকর্তাকে গ্রেপ্তারের বিষয়ে হাইকোর্টের আদেশের অনুলিপি নারায়ণগঞ্জ পাঠানো হয়েছে। সোমবার সকালে আদেশের অনুলিপিটি পুলিশ সদর দপ্তর থেকে নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়। সহকারী মহাপুলিশ পরিদর্শক (এআইজি মিডিয়া) জালাল উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তিনি জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা পরপর্তী পদক্ষেপ গ্রহণ করছি। এ জন্য নারায়ণগঞ্জের পুলিশকেও নির্দেশনা দেয়া হছে। এর আগে রোববার রাতে বিচারপতিদের স্বাক্ষরসহ অনুলিপিটি পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়।

রোববার সকালে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মাহমুদসহ ৩ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন হাইকোর্ট। আদালতের দেয়া আদেশে চাকরি থেকে বরখাস্ত হওয়া ওই তিন কর্মকর্তাকে প্রচলিত আইনে গ্রেপ্তার করতে না পারলে দণ্ডবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করার কথা বলেন আদালত। একই সঙ্গে গ্রেপ্তারের পর তাদের ডিবিতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেয়া হয়।

রোববার নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত অপহরণ ও খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চাকরিচ্যুত র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মাহমুদসহ ৩ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতের নির্দেশে গ্রেপ্তারের পর তাদের ডিবির কাছে হস্তান্তর করতে বলা হয়েছে। এর আগে ওই তিন কর্মকর্তাকে অবসরে পাঠায় স্ব-স্ব বাহিনী।

এর আগে গডফাদার নূর হোসেনের দেয়া ৬ কোটি টাকার বিনিময়ে র‌্যাব-১১ এর সিওসহ অন্যরা ৭ জনকে হত্যা করেছে এমন অভিযোগ করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নিহত নজরুল ইসলামের পরিবার। নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম ও তার বাবা (নজরুলের শ্বশুর) শহীদুল ইসলাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে র‌্যাবের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

আরও পড়ুন

সর্বশেষ