রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......খন্দকার মোশাররফ সিসিইউতে

খন্দকার মোশাররফ সিসিইউতে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। বুধবার সকালে কাশিমপুর কারাগারে বুকে ব্যথা নিয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়লে কারা অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেন।

অবৈধভাবে যুক্তরাজ্যে সাড়ে ৯ কোটি টাকা পাচারের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ১২ মার্চ রাত সাড়ে ১০টার দিকে গুলশানের নিজ বাসভবন থেকে মোশাররফকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ