ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিএনপি নেত্রী যতই হুমকি-ধমকি দিক না কেন তাদের আসলে এখন আর কোনো ধরনের নৈরাজ্য করার শক্তি নেই বলে মন্তব্য করলেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমরা ২০০৯ সালে ক্ষমতায় আসার দুই বছর পরই বিএনপি হুমকি দিয়েছিল। কিন্তু তখন কিছুই করতে পারেনি।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে সাবেক এই মন্ত্রী বলেন, লাখো কণ্ঠে সোনার বাংলা অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশবাসী যখন ঐক্যবদ্ধ ঠিক সে সময় তারেক অপপ্রচার চালাচ্ছে।




