ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
মানুষের নানানবিধ চাহিদার প্রয়োজনে অনলাইন প্রযুক্তি দিন দিন এগিয়ে চলেছে,সমুদ্র বন্দর চট্টগ্রামের মূহুর্তের খবর মূহুর্তে প্রচার করে চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যকে সচেতন মহলে সারা জাগাচ্ছে।অনলাইন দুনিয়ায় চট্টগ্রাম মাথা উচুঁ করে দাঁড়িয়েছে।চট্টগ্রাম তথা দেশের উন্নয়নে চট্টগ্রামের অনলাইন নিউজ পোর্টালগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চট্টগ্রাম অনলাইন নিউজপেপার এডিটর এসোসিয়েশন(কণিয়া) এর পূর্ণাঙ্গ কমিটি গঠনের পূর্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তরা উপোরোক্ত কথাগুলো বলেন।
আজ দুপুর ১টা ৩০ ঘটিকায় চট্টগ্রাম ষ্টেশন রোডস্থ চিটাগং ডেইলি ডটকমের কার্যালয়ে এসোসিয়েশনের সভাপতি এম. আলী হোসেন এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বিডিটাইমস ৭১ এর সম্পাদক সোলাইমান মেহেদী হাসান পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়। সভার শুরুতে দেশের খ্যাতিমান প্রবীন সাংবাদিক এবিএম মূসার আত্মার মাগফেরাত কামনা ও আল্লাহর রহমত প্রকাশ করা হয়।
উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম অনলাইন নিউজপেপার এডিটর এসোসিয়েশনের সিঃ সহ সভাপতি সোলাইমান মেহেদী হাসান (বিডিটাইমস ৭১), সাধারন সম্পাদক মোহাম্মদ ইয়াকুব (চিটাগং ডেইলি),সহ- সাঃ সম্পাদক টিটু কুমার দাশ(এমএলএম নিউজবিডি), সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী পরাগ (বিডিসময়২৪), এম. কে মোমিন(গিরিদর্পণ),মোহাম্মদ হারুন -অর রশিদ(আজকের সত্য সংবাদ),এম. এ কাউসার(গিরিদর্পণ),জয়নাল আবেদীন ও মোঃ শেখ রেজাই রাব্বী (বিডিনিউজ টাইমস)।
সভায় সকলের সম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি পূর্ণগঠন করা হয়।কমিটির নব নির্বাচিত সদস্য বৃন্দ হলেন সভাপতি-এম. আলী হোসেন,সোলাইমান মেহেদী হাসান-সিনিয়র সহ সভাপতি,সহ সভাপতি-প্রফেসর আখতার চৌধুরী,সহ সভাপতি-আনোয়ারুল হক, সাধারন সম্পাদক-মোহাম্মদ ইয়াকুব,সহ- সাধারন সম্পাদক-মোহাম্মদ হারুন- অর রশিদ,সাংগঠনিক সম্পাদক-ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, অর্থ সম্পাদক-টিটু কুমার দাশ, প্রচার সম্পাদক-মোঃ শেখ রেজাই রাব্বি,শিক্ষা,সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক- সুলতান মাহমুদ বাবুল উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক-মোঃ জয়নাল আবেদীন, দপ্তর সম্পাদক-এম. এ কাউসার, কক্সবাজার সমন্বয়ক-ওবায়দুল হক,রাঙ্গামাটি সমন্বয়ক-ইমরান হোসাইন,নির্বাহী সদস্যএম. কে মোমিন,নির্বাহী সদস্য মশরুর জুনায়েদ,নির্বাহী সদস্য আলমগীর মানিক।




