বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদআরো খবর......সুপ্রিম কোর্টের বিচারকরা ৫০ শতাংশ ভাতা পাবেন

সুপ্রিম কোর্টের বিচারকরা ৫০ শতাংশ ভাতা পাবেন

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

সুপ্রিম কোর্টের বিচারকদের বেতনের সঙ্গে ৫০ শতাংশ ভাতা দেওয়ার বিধান রেখে (সংশোধন) বিল-২০১৪’ পাস হয়েছে। সোমবার জাতীয় সংসদে ‘সুপ্রিম কোর্ট জাজেস (রিমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (সংশোধন) বিল-২০১৪’ পাস হয়েছে। এটি চলতি সংসদের দ্বিতীয় বিল।

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। বিলটির ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর জন্য স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী প্রস্তাবটি জমা দিলেও অনুপস্থিতির কারণে তা উত্থাপিত হয়নি।

এ সময় সংসদে উপস্থিত বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্যরা নীরব ভূমিকা পালন করেন।
পাস হওয়া এ বিল কার্যকর হলে সুপ্রিম কোর্টের বিচারকরা তাঁদের মূল বেতনের ৫০ শতাংশ হারে বিশেষ ভাতা পাবেন। সর্বোচ্চ আদালতের বিচারকরা আগে ১৯৭৮ সালের অধ্যাদেশ অনুযায়ী বেতন-ভাতা পেতেন। গত ২০১০ সালে এই আইনটি এক দফা সংশোধন করা হয়। গত ২০ জানুয়ারি মন্ত্রিসভার অনুমোদনের পর গত ১৮ মার্চ বিলটি সংসদে উত্থাপিত হয়

আরও পড়ুন

সর্বশেষ