আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সভা শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকারি বাসভবন গণভবনে এদিন সন্ধ্যা ৭টায় সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায় উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের ব্যর্থতার পর্যালোচনা করে তৃণমূলকে কিভাবে শক্তিশালী করা যায় সে বিষয়ে পদক্ষেপ নিতে আলোচনা করা হবে। এছাড়া তৃণমূল সম্মেলন করার জন্য দলের সভাপতি নেতাদের সঙ্গে খোলামেলা আলাপ করবেন বলেও জানা গেছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সব সদস্যকে যথাসময়ে সভায় উপস্থিত থাকতে দলের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।




