শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদখেলার সময়সন্ধ্যায় মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা

সন্ধ্যায় মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে শুক্রবার মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা।সন্ধ্যায় মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা
শুক্রবার রাজধানীর মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় খেলাটি শুরু হবে।
ইতিমধ্যেই ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে শ্রীলঙ্কা।
বিশ্বকাপে টানা চারটি ম্যাচ জিতে টি২০ র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেছে ভারত। আইসিসির পক্ষ থেকে এক বিবৃতিতে বৃহস্পতিবার বলা হয়, ‘শ্রীলংকাকে টপকে আইসিসির টি২০ র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেছে ভারত।’
দ্বিতীয় সেমিফাইনালে ভারতের শক্তির জায়গা স্পিন বোলিং। অস্ট্রেলিয়ার বিপক্ষে চার উইকেট নিয়ে ম্যাচের নায়ক ছিলেন রবিচন্দ্র অশ্বিন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আমিত মিশ্র নেন দুই উইকেট। লেগ স্পিনার অমিত মিশ্রই মূলত ভারতীয় বোলিংয়ের ভারসাম্য বদলে দিয়েছেন।
সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা পারবে তো এ স্পিন অস্ত্র সামলাতে? এমনিতে স্পিনের বিপক্ষে দুর্বলতা আছে প্রোটিয়া ব্যাটসম্যানদের। তাছাড়া ছোট দল ডাচদের বিপক্ষে তারা প্রায় হারতে হারতে জিতেছিল। সব মিলিয়ে ভারত সেমিফাইনাল একটু এগিয়ে শুরু করবে।
আরও পড়ুন

সর্বশেষ