শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়কর্মস্থলে না থাকলে বরখাস্ত: প্রধানমন্ত্রী

কর্মস্থলে না থাকলে বরখাস্ত: প্রধানমন্ত্রী

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

কর্মস্থলে না থাকলে সরকারি চিকিৎসক এবং শিক্ষকদের বরখাস্তের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “যারা চাকরি নিয়ে কর্মস্থলে না থাকে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।“যারা চাকরি পেয়ে কর্মস্থলে থাকবে না, তাদের বিদায় দিয়ে নতুনদের নিয়োগের ব্যবস্থা নেয়া হবে।”

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরীর সম্পূরক প্রশ্নের জবাবে এডহক ভিত্তিতে চিকিৎসক নিয়োগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, “আমাদের অনেকের প্রবণতা আছে। কর্মস্থল থেকে অনেকেই রাজধানীতে চলে আসে। তাদের তো চাকরি করার দরকার নাই।

চিকিৎসকদের কর্মস্থলে না থাকার অভিযোগ অনেক দিনের। এনিয়ে গতবারের স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের পর বর্তমান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমও চিকিৎসকদের হুঁশিয়ার করে আসছেন। সরকারি চাকরির বয়সসীমা ৩২ থেকে বাড়ানোর দাবিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একদল শিক্ষার্থী নানা কর্মসূচি পালন করে আসছে।

আরও পড়ুন

সর্বশেষ