শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......ওআইসি মহাসচিব ঢাকা আসছেন শনিবার

ওআইসি মহাসচিব ঢাকা আসছেন শনিবার

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি’র মহাসচিব আইয়াদ আমিন মাদানি ঢাকা আসছেন।চার দিনের সফরে শনিবার তিনি ঢাকা পৌঁছবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
সফরে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মাদানি। চলতি বছরের জানুয়ারিতে ওআইসি মহাসচিব পদে নতুন দায়িত্ব নেওয়ার পর এটিই মাদানির প্রথম বাংলাদেশ সফর। চার দিনের সফরে মাদানি পররাষ্ট্র মন্ত্রী মাহমুদ আলী এবং পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে সাক্ষাত করবেন। তিনি রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গেও সাক্ষাত করতে পারেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

এছাড়া বেশকিছু প্রতিষ্ঠান পরিদর্শন করারও কথা রয়েছে ওআইসি মহাসচিবের।বাংলাদেশ এবং ওআইসির মধ্যকার বিদ্যমান সহযোগিতার সম্পর্ক আরো গভীর ও প্রসারিত করতেই ঢাকা সফরে আসছেন মাদানি। সৌদি আরবের সাবেক মন্ত্রী আইয়াদ আমিন মাদানি চলতি বছরের ০১ জানুয়ারি দশম ওআইসি মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর তিনি যে কয়েকটি দেশ সফরের সিদ্ধান্ত নিয়েছেন তার মধ্যে বাংলাদেশ অন্যতম।

আরও পড়ুন

সর্বশেষ