ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
দশম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের জামানত বাবদ ট্রেজারি চালান, পে-অর্ডার বা বাংক ড্রাফট গ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন শনিবার রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংকের সকল শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহম্পতিবার বাংলাদেশ ব্যাংকের অফসাইড সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। ব্যাংকের সহকারী মুখপাত্র এএফএম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে, ব্যাংকগুলোকে নিজস্বভাবে নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের সকল শাখা শনিবার খোলা থাকবে।




