ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হত্যা, নির্যাতন ও গুমের ঘটনায় অতিষ্ঠ হয়ে জনগণ সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। রোববার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত প্রতিবাদ সভায় তিনি বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, রাষ্ট্রযন্ত্র ও সরকারি বাহিনী ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে সরকার।
তিনি আরও বলেন, ‘যখন জনগণ সরকারকে প্রত্যাখ্যান করেছে, তখন তারা ক্ষমতায় টিকে থাকার জন্য সংবিধান সংশোধন করেছে এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা ৫ জানুয়ারির নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করেছে।’ তিনি আরও বলেন, ‘তারা জানেন তাদের পায়ের নিচে মাটি নেই, তাই তারা এভাবে কথা বলে।’




