বিনোদন ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
দীর্ঘ সময় ধরে বলিউড থেকে দূরে সরে আছেন আলোচিত অভিনেত্রী-আইটেম গার্ল কোয়েনা মিত্র। বিয়ের পর অনেকটাই আড়ালে চলে যান তিনি। বিশেষ করে স্বামী-সংসারের বাইরেও ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন কোয়েনা। তাই বেশির ভাগ সময়ই তাকে দেশের বাইরে কাটাতে হয়। এদিকে বছর দু-এক আগে হলিউডের দু’টি ছবিতে কাজ করার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। যদিও একটি ছবির কাজও এখন পর্যন্ত শুরু হয়নি। চলতি বছরের শেষের দিকে এর কাজ শুরু হতে পারে। তবে হলিউডে অভিষেক না হলেও কোয়েনা এবার ফিরছেন বলিউডে। তাও আবার আইটেম গার্লরূপে। ক্যারিয়ারের শুরুর দিকে ‘খাল্লাস’সহ কয়েকটি আইটেম গানে খোলামেলা পারফর্ম করে তুমুল আলোচনায় আসেন কোয়েনা। অবশ্য পরে আর আইটেম গানে পাওয়া যায়নি তাকে। এবার সেক্সসিম্বল এ অভিনেত্রী আইটেম গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছেন। রাম গোপাল বার্মার নতুন ছবির আইটেম গানে নাচবেন তিনি। বিষয়টি ইতিমধ্যে পাকাপাকি হয়েছে। এ গানটির কোরিওগ্রাফি করবেন বলিউডের শীর্ষ কোরিওগ্রাফার গণেশ আচার্য। সেলিম-সোলেমানের সংগীতায়োজনে এ আইটেম গানটিতে এরই মধ্যে কণ্ঠ দিয়েছেন সুনিধি চৌহান। ব্যাপক খোলামেলা হয়েই এ গানে পারফর্ম করবেন কোয়েনা। বেশ বড় আয়োজনের সেটে এ গানটির শুটিং শুরু হচ্ছে আগামী কয়েক দিনের মধ্যেই। আইটেম গানের মধ্য দিয়ে দীর্ঘ সময় পর বলিউডে ফিরতে পারায় দারুণ খুশি কোয়েনা। এ বিষয়ে তিনি বলেন, বলিউড থেকে দূরে থাকলেও এ জায়গাটাকে সব সময় মিস করেছি। এবার বার্মা জি’র প্রস্তাবটি ভাল লেগেছে, তাই কাজ করছি। কারণ আইটেম গানের মাধ্যমেই কিন্তু আমার পরিচিতিটা তৈরি হয়েছিল। অনেক বছর পর এবার আইটেম গান করছি। আবেদনময়ী রূপেই এখানে দর্শকরা দেখতে পাবেন আমাকে। আমি বিষয়টি নিয়ে অনেকা এক্সাইটেড। আশা করছি দর্শকদের ভাল লাগবে।




