শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়আওয়ামী লীগ ৬, বিএনপি ২, অন্যান্য ১

আওয়ামী লীগ ৬, বিএনপি ২, অন্যান্য ১

দেশব্যাপী দ্বিতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদ প্রার্থীরা এগিয়ে আছেন।

বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী পিরোজপুরের কাউখালী ও দিনাজপুরের ঘোড়াঘাটে বিএনপি, কুষ্টিয়ার মিরপুর, খোকসা ও কুমারখালী, ভোলার চরফ্যাশন, ফেনীর পরশুরাম ও নেত্রকোনার পূর্বধলায় আওয়ামী লীগ এবং খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।

ডিস্ট্রিক্ট ও উপজেলা করেসপন্ডেন্টদের পাঠানো খবর:

পিরোজপুর: পিরোজপুরের কাউখালী উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী এস এম আহসান কবীর (প্রতীক: দোয়াত-কলম) ১৩ হাজার ২৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। উপজেলা রিটানিং অফিসারের কাছে প্রিজাইডিং অফিসারদের পাঠানো কেন্দ্র ভিত্তিক ফলাফল থেকে এ ফলাফল জানা গেছে।

এস এম আহসান কবীরের  নিকটতম প্রার্থী হলেন- বিএনপির বিদ্রোহী প্রার্থী আবু সাইদ মিয়া মনু (আনারস)। তিনি পেয়েছেন আট হাজার ৬৭২ ভোট।কাউখালী উপজেলায় ২৭ ভোটকেন্দ্রে মোট ২৩ হাজার ৩৯৪ ভোটার রয়েছেন। 

দিনাজপুর: দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত শাহ মো. শামীম হোসেন চৌধুরী (টেলিফোন)। তিনি পেয়েছেন ২৪ হাজার ৩১৬ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আব্দুর রাফে খন্দকার শাহীন শাহ (মোটরসাইকেল) পেয়েছেন ২০ হাজার ৬১৪ ভোট।মোট ৩৮টি কেন্দ্রের ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।

কুষ্টিয়া: বৃহস্পতিবার অনুষ্ঠিত ৪র্থ উপজেলা নির্বাচনে কুষ্টিয়ার তিন উপজেলায় আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
 
খোকসা: 
খোকসা উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী সদর উদ্দিন খান‍ (আনারস প্রতীক) ৪৪ হাজার ৪৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী আমজাদ আলী (মোটরসাইকেল প্রতীক) ৩০ হাজার ৩১৬ ভোট পেয়েছেন।

কুমারখালী:
কুমারখালী উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ. মান্নান খান (আনারস প্রতীক) ৮২ হাজার ৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

অপরদিকে, তার নিকটতম বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল ইসলাম আনছার (মোটরসাইকেল প্রতীক) ৭৫  হাজার ৪৯৬ ভোট পেয়েছেন।

মিরপুর:
মিরপুর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কাম‍ারুল আরেফিন (আনারস প্রতীক) ৮৮ হাজার ৯৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
অন্যদিকে, তার নিকটতম বিএনপি সমর্থিত প্রতিদ্বন্দ্বী আ. হক (দোয়াত-কলম প্রতীক) ৪০ হাজার ৭২১ ভোট পেয়েছেন।

ফেনী: ফেনীর পরশুরাম উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কামাল উদ্দিন মজুমদার (আনারস) ৩২ হাজার ৩৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৯দলীয় জোট সমর্থিত প্রার্থী আবু তালেব (দোয়াত-কলম ) পেয়েছেন ১৮ হাজার ২১৮ ভোট। 

ওই উপজেলার ২৬টি ভোট কেন্দ্রের ভোট গণনা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার এনামুল হক এ ঘোষণা দেন।

ভাইস চেয়ারম্যান এনামুল করিম বাদল (তালা) পেয়েছেন ২৬ হাজার ৭০০ ভোট। মহিলা ভাইস চেয়াম্যান পদে নাসিমা কামরুলকে (হাঁস) উচ্চ আদালতে মামলা করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন।

নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জাহিদুল ইসলাম সুজন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ৭০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ১৭ হাজার ৪৬৫ ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন তিনি। 

আনারস প্রতীক নিয়ে তিনি মোট ভোট পেয়েছেন ৫৩ হাজার ৪৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী সাউদুর রহমান দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ৯৭০ ভোট। পূর্বধলা সহকারী রিটার্নিং অফিসার হেলাল উদ্দিন  এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদ প্রার্থী জয়নাল আবেদীন আখন (প্রতীক: আনারস) ১ লাখ ৪৭ হাজার ২৫১টি ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।বেসরকারিভাবে চরফ্যাশন উপজেলার ১১০টির সবগুলো কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। 
 
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মোতাহার হোসেন আলমগীর (প্রতীক: দোয়াত-কলম) পেয়েছেন ১২ হাজার ৬৯৬  ভোট।

১৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত চরফ্যাশন পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭২ হাজার ১৮২। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ২ জন ও নারী ভোটার এক লাখ ৩৪ হাজার ১৮০ জন।

খাগড়াছড়ি: খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত প্রার্থী সুপার জ্যোতি চাকমা (মোটরসাইকেল) উপজেলার ১১ কেন্দ্রর মধ্যে ১০ কেন্দ্রে এক হাজার ৯৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন জয়ী ৪ হাজার ১৩০ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সা থোয়াই মারমা (আনারস ) পেয়েছেন ২ হাজার ৩৩৩ ভোট। 

ওই উপজেলার ১১টি ভোট কেন্দ্রের মধ্যে ১০ কেন্দ্রের ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার শওকত ওসমান এ তথ্য জানিয়েছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৯০৫ জন।

আরও পড়ুন

সর্বশেষ