ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
নির্বাচন কমিশন নিরপেক্ষতা প্রমাণ করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার কারামুক্ত বিএনপি নেতা মেজর (অব.) হাফিজ উদ্দিনকে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন । তিনি বলেন, উপজেলা নির্বাচনের অনিয়মের ব্যাপারে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি কমিশন।উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের স্বরূপ উন্মোচিত হয়েছে। এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।




