ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
আগামী ৩ এপ্রিল ভোটগ্রহণের দিন ধার্য করে সংরক্ষিত নারী আসনের তফসিল পুনর্নিধারণ করা হয়েছে। এতে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ মার্চ এবং যাচাই-বাছাই ১১ মার্চ, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৮ মার্চ এবং ভোট গ্রহণ ৩ এপ্রিল। উপজেলা ও উপনির্বাচনে ব্যস্ততার কারণে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে হয়েছে বলে জানা গেছে।
সংরক্ষিত আসনে সরাসরি ভোট হয় না। সংসদে আসন সংখ্যার ভিত্তিতে দলগুলোকে সংরক্ষিত ৫০টি আসন দেয়া হবে। সে অনুযায়ী সংসদে প্রতিনিধিত্বের আনুপাতিক হারে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সংরক্ষিত আসনের মধ্যে ৪১টি পাবে। জাতীয় পার্টি ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জোট তিনটি আসন পাবে।




