ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, ‘যে সব গার্মেন্টস মালিক আন্তর্জাতিক নিয়ম নীতি না মেনে শ্রমিকদের শোষণ করে তাদের ব্যবসা বন্ধ করে দেয়া উচিত।’বৃহস্পতিবার রাজধানীর সিটি হোটেলে বাংলাদেশ শ্রমিক আইনের ওপর দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শেষ দিনে এ কথা বলেন তিনি। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও বাংলাদেশের শ্রম বিভাগ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।
মজীনা বলেন, ‘কিছু কিছু গার্মেন্টস মালিক শ্রমিকদের শোষণ করে অতিরিক্ত মুনাফা অর্জন করেন। তাদের জন্য বাংলাদেশের পোশাক খাত হুমকির মুখে পড়েছে।’ তিনি করেন, ‘রানা প্লাজা ধস ও তাজরীন ফ্যাশন্সে অগ্নিকাণ্ডের ঘটনা বাংলাদেশের পোশাকশিল্পে বিপর্যয় ডেকে এনেছে।’




