শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......উত্তরায় বিমানবালার আত্মহত্যা

উত্তরায় বিমানবালার আত্মহত্যা

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

রাজধানীর উত্তরায় বুধবার বিকালে আফরোজা ইসলাম সূচী (২৩) নামে এক বিমানবালা আত্মহত্যা করেছেন। তিনি একটি এয়ারলাইনসে বিমানবালা হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম  বলেন, ‘বুধবার বিকাল ২টার দিকে সূচী নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা টের পেয়ে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি।’
সূচী পরিবারের সঙ্গে উত্তরা পাঁচ নম্বর সেক্টরের এক নম্বর রোডের ৪০ নম্বর বাড়িতে থাকতেন। গ্রামের বাড়ি টাঙ্গাইলের সদর উপজেলার আশোকপুরে। বাবার নাম শফিকুল ইসলাম খান। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন

সর্বশেষ