আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে জাতীয় সংসদে পাস হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে বিলটি সংশোধিত আকারে পাসের জন্য উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। বিরোধী দলের আপত্তির মধ্যেই আলোচনা শেষে বিলটি সংসদে পাস হয়।
বিলটির বিভিন্ন বিষয়ে আপত্তি জানিয়ে তা পাস না করার অনুরোধ করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তবে তাঁর আপত্তি ও বিরোধী দলের বক্তব্যের পরও বিলটি পাস করা হয়। নতুন এই আইনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং বাহিনীর কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার কাঠামো তৈরি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।




