শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রচ্ছদরাজনীতিতারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর)।২০০৮ সালের এই দিনে ১/১১-এর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রায় ১৮ মাস কারাবন্দী থাকার পর জামিনে মুক্তি পান তিনি।

২০০৭ সালের ৭ মার্চ ভোররাতে রাজধানীর বাসা থেকে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। সে সময় তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। গ্রেপ্তারের পর তাকে কারাগারে রাখা হয় এবং বিভিন্ন মামলায় আইনি প্রক্রিয়া চলতে থাকে।

তথ্য অনুযায়ী, মোট ৫৫৪ দিন কারাবন্দী ছিলেন তারেক রহমান। কারাগারে থাকাকালে অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজধানীর তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) ভর্তি করা হয়। সব মামলায় জামিন পাওয়ার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় পিজি হাসপাতাল থেকে মুক্তি পান তিনি।

কারামুক্তির পর উন্নত চিকিৎসার জন্য উচ্চ আদালতের নির্দেশে তারেক রহমানকে লন্ডনে নেওয়া হয়। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। এরপর থেকে দীর্ঘ সময় তিনি দেশের বাইরে অবস্থান করেন।

বিএনপির নেতাকর্মীরা প্রতিবছর ৩ সেপ্টেম্বর তারেক রহমানের কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছেন। এ উপলক্ষে দল ও এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়।

আরও পড়ুন

সর্বশেষ