শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচন্দনাইশের সাবেক এমপি নজরুল ইসলাম চৌধুরী আর নেই

চন্দনাইশের সাবেক এমপি নজরুল ইসলাম চৌধুরী আর নেই

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া-আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম চৌধুরী আর নেই। আজ সোমবার ভোররাত ৪ টা ১৫ মিনিটে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)।

তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি বেশকিছু দিন ধরে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত কয়েকদিন আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। আজ ১৩ জুলাই সোমবার রাত ৪টার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নজরুল ইসলাম চৌধুরীর ভাতিজা নাহিয়ান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। আজ রাত দশটায় চট্টগ্রাম শহরের বাসার সামনে (বিভারলি হিল সোসাইটি) ১ম জানাযা এবং আগামীকাল বেলা ১১ টায় চন্দনাইশের কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক এই এমপির ২য় জানাযা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

সর্বশেষ