শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনহযরত শাহ জিল্লুর রহমান আলী শাহ (রহঃ) ১৮ তম ওরশ শরীফ ৬...

হযরত শাহ জিল্লুর রহমান আলী শাহ (রহঃ) ১৮ তম ওরশ শরীফ ৬ জুলাই

চট্টগ্রামের রাঙ্গুনিয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফের আধ্যাত্নিক সাধনার প্রাণ পুরুষ উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলন এর অন্যতম পুরোধা ব্যক্তিত্ত সৈয়দুল আজম হযরত হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) এর  যোগ্যতম উত্তরসুরী ও সাহেব জাদা একাত্তরের মহান মুক্তিযোদ্ধের সংগঠক বেতাগী আনজুমানে রহমানিয়ার প্রতিষ্ঠাতা পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত,মুরশীদে বরহক  কুতুবে জমান  হযরত মাওলানা শাহ মুহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ (রহঃ) এর ১৮ তম ওরশ শরীফ মহান ২০ মহররম,২২ আষাঢ় ,৬ জুলাই ,২০২৬ ইংরেজী রোজ সোমবার চট্টগ্রাম বেতাগী রাঙ্গুনিয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফে অনুষ্ঠিত হইবে ।

ওরশ শরীফে দিনব্যাপী কার্যক্রমের মধ্যে রয়েছে  পবিত্র খতমে কোরআন শরীফ, খতমে তাহলীল শরীফ, খতমে ইউনুছ, খতমে সূরা ইখলাস, খতমে খাজেগান শরীফ, খতমে গাউছিয়া শরীফ  ও বেলা ৩টা থেকে হুজুর কেবলার জীবনী আলোচনা,প্রখ্যাত ওলামায়ে কেরামগনের ওয়াজ নছিহত, মিলাদ মাহফিল  ও রাত ১০টায় আখেরী মোনাজাত ও তবারুক বিতরণ ।

উক্ত ওরশ শরীফে এবং সকল কার্যক্রমে  হুজুরের আত্নীয় স্বজন,ভক্ত মুরদিান ও দেশবাসীকে উপস্থিত হয়ে হুজুরের ফয়ুজাত হাসিল করার জন্য দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন ।

আরও পড়ুন

সর্বশেষ