চট্টগ্রামের ক্রীড়া ও মিডিয়া অঙ্গনের পরিচিত মুখদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্ট আয়োজিত ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ। সম্প্রতি অনুষ্ঠিত এই ম্যাচে চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমকর্মী, ক্রীড়া সংগঠক ও মিডিয়া ব্যক্তিত্বরা অংশ নেন। খেলা ঘিরে দর্শক ও অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি পরিণত হয় এক মিলনমেলায়, যেখানে খেলাধুলার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রায়হান কাদের চৌধুরী, মিডিয়াগ্রাফির কর্ণধার মিল্টন বিজয় এবং গ্লোবাল টিভির বুর্যো চীফ রকিবুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মিডিয়া ফেস্টের চেয়াম্যান তানভীর হায়দার এবং পরিচালনায় ছিলেন ভাইস চেয়ার ম্যান রাহাতুজ্জামান আকাশ।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে মিডিয়া কর্মীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্টের উদ্যোগে এ ধরনের ব্যতিক্রমী ও প্রাণবন্ত আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
ম্যাচ শেষে অংশগ্রহণকারী ও অতিথিরা আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং এ ধরনের উদ্যোগকে চট্টগ্রামের মিডিয়া অঙ্গনের জন্য ইতিবাচক ও সময়োপযোগী বলে অভিহিত করেন।




