রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েঋণনির্ভরতা কমিয়ে অর্থের বিকল্প উৎস খুঁজছে সরকার : অর্থমন্ত্রী

ঋণনির্ভরতা কমিয়ে অর্থের বিকল্প উৎস খুঁজছে সরকার : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ঋণনির্ভরতা কমিয়ে অর্থের বিকল্প উৎস খুঁজছে সরকার।রোববার (২১ জুন) রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বাজেট ২০২৬ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক নানা ধরনের অর্থনৈতিক সহায়তা কমে গেছে, এমন সময় চ্যালেঞ্জিং বাজেট দিতে হয়েছে।

তিনি বলেন, ফ্যাসিস্ট ও আগের সরকারের ঋণের বোঝা নিয়ে কাজ করেছি। তাই ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পারফেক্ট নয়। তারপরও আমরা যাচাই-বাছাই করে দেখছি অর্থনৈতিক সংকট সমাধানের জন্য দুই বছর প্রয়োজন। তিনি বলেন, অল্প টাকা দিয়ে হলেও ট্যাক্স নেটের আওতায় আসতে হবে দেশের মানুষকে। তবে এতে ভয়ের কোনো কারণ নেই।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত সরকার ১ হাজার ৩০০ প্রজেক্ট নিজেদের স্বার্থে তৈরি করেছিল, যার অনেকটাই আমরা বাতিল করেছি। অনেক প্রকল্প ৬০ থেকে ৮০ শতাংশ হওয়া যা কোনো কাজে আসছে না।
মন্ত্রী বলেন, লোকাল ব্যাংক থেকে অর্থ নিয়ে ১১ থেকে ১৩ শতাংশ সুদে প্রাইভেট সেক্টর টিকতে পারে না। সেখানে সরকারের জন্য তা কষ্টদায়ক। তবে সরকার এই খাত থেকে অর্থ নেয়া থেকে বের হয়ে আসবে।

এ সময় তিনি আরও বলেন, ফ্যামেলি কার্ডের সিলেকশনে রাজনৈতিকভাবে কেউ আওতায় আসেনি। প্রবাদ আছে যারা রাজনীতি করবে, তারাই সুবিধা পাবে। কিন্তু আমরা তা করিনি। বাংলাদেশ ফ্যামিলি কার্ড পাওয়ার যৌগ্য যত পরিবার আছে, তারা কেউ বাদ যাবে না। প্রতিটি পরিবারের কাছে এই কার্ড যাবে।

তিনি বলেন, বাজেট পারফেক্ট হয়েছে বলছি না। যেদিকেই হাত দিই, শুধু বকেয়া। এমন সময় দেড় মাসের মধ্যে বাজেট দিতে হয়েছে। অথচ প্রস্তুতি নিতেই অন্তত ৬ মাস দরকার। ফ্যামিলি কার্ডের বিষয়ে আমির খসরু বলেন, ফ্যামিলি কার্ড সঠিকভাবে বিতরণ করা হবে। শ্রমিকের বেতন তো আর সরকার দেয় না। কিন্তু ফ্যামিলি কার্ড কিছুটা হলেও স্বস্তি দেবে।

আরও পড়ুন

সর্বশেষ