সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমকে সরানো হবে না : বাংলাদেশ ব্যাংক

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমকে সরানো হবে না : বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক-এর মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলম-কে অপসারণ করা হবে না। চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে সোমবার (১ জুন) তিনি এ মন্তব্য করেন।

আরিফ হোসেন খান বলেন, “তাকে নিয়োগ দিয়ে কেন্দ্রীয় ব্যাংক সঠিক সিদ্ধান্ত নিয়েছে। রাস্তার আন্দোলনের কারণে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে না।”

এর আগে সোমবার সকাল থেকে রাজধানীর ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম-এর সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলমের যোগদানের প্রতিবাদে একদল বিক্ষোভকারী প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হস্তক্ষেপ করে। এতে কয়েকজন আন্দোলনকারী আহত হন বলে জানা গেছে।ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আব্দুস সালাম গণমাধ্যমকে বলেন, “ব্যাংকটির কিছু গ্রাহক সড়ক অবরোধ করেছিলেন। আমরা তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি।”

উল্লেখ্য, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। একই দিন রাতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এই নিয়োগের প্রতিবাদে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম-এর ব্যানারে ঈদের ছুটিকালীন সময়ে বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করা হয়। তারই ধারাবাহিকতায় সোমবার অফিস শুরু হওয়ার আগেই প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

সর্বশেষ