শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েসহকারী প্রক্টরের পদ ছাড়লেন শেহরীন মোনামি

সহকারী প্রক্টরের পদ ছাড়লেন শেহরীন মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক। সোমবার (১১ মে) তিনি পদত্যাগ করেন বলে জানা গেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিশ্চিত করেছেন তিনি নিজেই।

তিনি লিখেন, আমি প্রাতিষ্ঠানিকভাবে আমার পদ থেকে পদত্যাগ করেছি। শিক্ষকতা পেশার সাত বছরে (২০২৪ সাল পর্যন্ত) কখনো এক মুহূর্তের জন্য প্রশাসনিক কোনো দায়িত্ব পালনের ইচ্ছা আমার হয়নি।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের পদত্যাগের পরপরই তিনি তার পদত্যাগপত্র জমা দেন। ফেসবুকে দেওয়া পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম। জীবনের একটি অপ্রত্যাশিত অধ্যায়ের সমাপ্তি ঘটল এখানেই। এর আগে ২০২৪ সালের ২৮ আগস্ট তাকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন

সর্বশেষ