সমাজকল্যণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৬ মে) ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি ১৯৪৪ সালে ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বেগম জেবুন্নেছা পেশায় একজন শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী এবং বহু শিক্ষার্থী রেখে গেছেন।
জানা গেছে, বাদ আছর ময়মনসিংহের ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শহরের গুলকিবাড়ি কবরস্থানে তার স্বামী জাফর আলী সরকারের কবরের পাশে তাকে দাফন করা হবে।মরহুমার সন্তানেরা তার রুহের মাগফিরাত কামনা করে দেশবাসী ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া কামনা করেছেন।




