শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবেন নারী সংসদ...

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবেন নারী সংসদ সদস্যরা : মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদি দল-বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংরক্ষিত আসনে নবনির্বাচিত নারী সংসদ সদস্যরা (এমপি) গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবেন।

সোমবার (৪ মে) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এছাড়াও দেশ ও গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখবে নতুন নারী সংসদ সদস্যরা বলেও জানান বিএনপি মহাসচিব।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা জানান, সংসদে গিয়ে কার্যকর ভূমিকা রাখবেন তারা। নারী, শিশুসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করার প্রত্যাশা তাদের।

এর আগে দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে সমাধিস্থল প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন করতে আসেন সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্যরা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

আরও পড়ুন

সর্বশেষ