শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েভূমি ব্যবস্থাপনায় নিয়োজিতদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ব্যবস্থাপনায় নিয়োজিতদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন আজ ঢাকার সাতরাস্তায় অবস্থিত ভূমি ভবন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ । এছাড়াও ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. মো. মাহমুদ হাসান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) মো. এমদাদুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. আশ্রাফুল ইসলাম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ভূমি ভবনের ভূমি জাদুঘর, শিশু দিবাযত্ন কেন্দ্র, সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং সেল, ভূমি সেবা কেন্দ্র এবং ভূমিসেবা কল সেন্টার ঘুরে দেখেন। এসময় তিনি সংশ্লিষ্ট কর্মীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাঁদের কার্যক্রমের খোঁজখবর নেন। উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় নিয়োজিতদের সেবকের ভূমিকায় থাকার নির্দেশ দেন।

ভূমি প্রতিমন্ত্রী আরো বলেন- দক্ষ, স্বচ্ছ এবং জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরো বেশি তৎপর হতে হবে। কাজের গতিশীলতা বজায় রাখার নির্দেশ দিয়ে তিনি বলেন, সব ধরনের কাজ দ্রুত নিষ্পত্তি করতে হবে। জনসেবার ক্ষেত্রে কোনোভাবেই দীর্ঘসূত্রতা কাম্য নয়। অফিসে কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে উপস্থিতি ও অফিস ত্যাগের জন্য সকলকে সচেতন হওয়ার জন্য নির্দেশ দেন প্রতিমন্ত্রী। এছাড়া দপ্তরের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতিও গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ