সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা

সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা

নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ মে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আগামী ১২ মে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তফসিল ঘোষণা করেন ইসি সচিব আখতার আহমেদ।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। ২২ ও ২৩ এপ্রিল মনোনয়ন যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। বাতিল হওয়া মনোনয়নের বিরুদ্ধে আপিল গ্রহণ শুরু হবে ২৬ এপ্রিল এবং এর নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। এছাড়া ২৯ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

ইসি সচিব জানান, আসন বণ্টনে বিএনপি ও তাদের জোট পাচ্ছে ৩৬টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপি জোট পেয়েছে ১৩টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য রয়েছে একটি আসন।

তিনি আরও জানান, রুমিন ফারহানা কোনো জোটে থাকছেন না। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রস্তুতি শুরু হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ