সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েরিমান্ড ও জামিন নামঞ্জুর। কারাগারে শিরীন শারমিন চৌধুরী

রিমান্ড ও জামিন নামঞ্জুর। কারাগারে শিরীন শারমিন চৌধুরী

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর লালবাগ থানাধীন এলাকায় আশরাফুল ওরফে ফাহিনকে হত্যাচেষ্টার অভিযোগ করা মামলায় গ্রেফতার জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে দুই দিনের রিমান্ড আবেদন না মঞ্জুর করে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত থেকে এই আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার শিরীন শারমিনের ২ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন লালবাগ জোনের কোতোয়ালি জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহসীন উদ্দীন। পরে ৩টা ১০ মিনিটের দিকে হাজতখানা থেকে এজলাসে তোলা হয়। এ সময় প্রচণ্ড ভিড়ে নাজেহাল হন শিরীন শারমিন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আসামির রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৮ জুলাই বিকেল সাড়ে ৫ টার দিকে লালবাগের আজিমপুর বাসস্ট্যান্ডে আন্দোলনকারী আন্দোলন করছিল। সেখানে দেশী-বিদেশী অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালানো হয়। একটি গুলি আশরাফুল ওরফে ফাহিমের চোখে লাগে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন তিনি। এ ঘটনায় গত বছরের ২৫ মে শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১১৫/১২০ জনকে আসামি করে মামলা করেন আশরাফুল।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, শিরীন শারমিনের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা মামলাসহ ৬টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে তিনটি মামলায় ইতোমধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। বাকি তিনটি মামলা বর্তমানে তদন্তাধীন।

এদিকে গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকেই সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গত বছরের ২২ মে আশ্রয় গ্রহণকারীদের একটি তালিকা প্রকাশ করেছিল। ওই তালিকায় শিরীন শারমিনের নামও ছিল।

এর আগে, সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডে চাচাতো ভাই আরিফ মাসুদ চৌধুরীর বাসা থেকে তাকে আটক করা হয়। এরপর, লালবাগ থানার বৈষম্য বিরোধী একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। উল্লেখ্য, রাজধানীতে তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের আরও ছয়টি মামলা রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ