বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসুলভ মূল্যে নিত্যপণ্য: চান্দগাঁওয়ে আশ বাজারের ৭ম আউটলেট উদ্বোধন

সুলভ মূল্যে নিত্যপণ্য: চান্দগাঁওয়ে আশ বাজারের ৭ম আউটলেট উদ্বোধন

হাতের নাগালে সুলভ মূল্যে পণ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে যাত্রা শুরু করল আশ বাজারের ৭ম আউটলেট। আজ ৮ ফেব্রুয়ারি (রবিবার) ‘চান্দগাঁও মার্ট’ নামে চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকা ‘এ’ ব্লক ৪ নং রোডে, দুপুর ৩ টায় নতুন আউটলেটটি উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চান্দগাঁও আবাসিক এলাকা জামে মসজিদের সম্মানিত খতিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. নিজাম উদ্দিন। তিনি বলেন, “স্রোতের বিপরীতে গিয়ে আশ বাজার ক্রয়মূল্যে পণ্য বিক্রয় করছে, যা ক্রেতা সাধারনের জন্য সহজলভ্য। এর মাধ্যমে আগামী রমজানে সাধারণ জনগণ উপকৃত হবেন।“
এছাড়াও আউটলেটের স্বত্বাধিকারী মুহাম্মদ রিদোয়ান উল্লাহ এবং আশ বাজারের পক্ষ থেকে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আশ বাজারের প্রধান নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আশ বাজারের নীতিমালা অনুযায়ী, স্থানীয় গ্রাহকগণ খুব সহজে এখানে পণ্যের গায়ের মূল্যের চেয়ে গ্যারান্টেড কম দামে প্রয়োজনীয় পণ্যসমূহ কিনতে পারবেন। এছাড়া গ্রাহকরা আশবাজার ওয়েবসাইটে বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার, অনলাইন পেমেন্ট বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে খুব সহজেই ঘরে বসে একইদামে পণ্য পেয়ে যাবেন।
উল্লেখ্য, চলমান অনলাইন অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারির পাশাপাশি চট্টগ্রামের জামালখান, অক্সিজেন, রাহাত্তারপুল, ২ নং গেইট আল ফালাহ গলি, চান্দগাঁও আবাসিক বি ব্লক ও আগ্রাবাদ শান্তিবাগে আশবাজারের আউটলেটগুলো ইতোমধ্যে বেশ গ্রাহক সমাদৃত হয়েছে।
সাস্টেইনেবল প্রকল্পের অংশ হিসেবে, পণ্যের মূল দামের সাথে ন্যূনতম চলমান ব্যয় হিসেবে অত্যন্ত ক্ষুদ্র একটি অংশ যুক্ত করে খুবই স্বল্পমূল্যে আশ বাজারে পণ্য বিক্রি করা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, খুব শীগ্রই চট্টগ্রামের অন্যান্য স্থান সহ সারাদেশে আশ বাজারের আউটলেট ছড়িয়ে পড়বে।
আরও পড়ুন

সর্বশেষ