শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদজাতীয়কাল থেকে নির্বাচনী প্রচারে নামবেন বিএনপি, সিলেট যাচ্ছেন তারেক রহমান

কাল থেকে নির্বাচনী প্রচারে নামবেন বিএনপি, সিলেট যাচ্ছেন তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণায় সক্রিয় হচ্ছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। সেই লক্ষ্যেই আজ বুধবার দীর্ঘ প্রায় দুই দশক পর সিলেট সফরে যাচ্ছেন তিনি। বিকেলে বিমানযোগে সিলেটে পৌঁছানোর কথা রয়েছে তার।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ২২ জানুয়ারি নগরীর আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন । তার সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মী ও জেলাবাসী। তারেক রহমানের আগমন ঘিরে সিলেটে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

দলীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঢাকার বাইরে এটিই হতে যাচ্ছে তার প্রথম বড় রাজনৈতিক কর্মসূচি। বিএনপি ঐতিহ্য অনুসরণ করে পুণ্যভূমি সিলেট থেকেই জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। জনসভার শুরুতেই তিনি সিলেট ও সুনামগঞ্জ জেলার সংসদীয় আসনগুলোর বিএনপি মনোনীত প্রার্থীদের জনগণের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন।

এর আগে সিলেটে পৌঁছে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। মাজার কর্তৃপক্ষের পক্ষ থেকেও তাকে স্বাগত জানানোর প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তারেক রহমানের সফরকে ঘিরে সিলেটজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে। জনসভাস্থল আলিয়া মাদরাসা মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশাল মঞ্চ নির্মাণ ও আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে।

মঙ্গলবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা জানান, এই জনসভায় সিলেট ও সুনামগঞ্জ থেকে কয়েক লাখ মানুষের উপস্থিতি ঘটবে বলে তারা প্রত্যাশা করছেন।

এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জেলা ও মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জনসভাস্থলসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকবে বলে জানানো হয়েছে।

১৯৯১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের পর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে হযরত শাহজালাল রহমতুল্লাহে আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহে আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করতেন। এরই ধারাবাহিকতায় দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানও সিলেট থেকে শুরু করবেন প্রচারণা।

আরও পড়ুন

সর্বশেষ