শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেইন ভূঁইয়া বলেন, রাষ্ট্রপতির ভাষণে দেশের সার্বিক পরিস্থিতি, রূপকল্প ২০২১ বাস্তবায়ন, ডিজিটাল বাংলাদেশ ও তথ্যপ্রযুক্তির উন্নয়ন, যুদ্ধাপরাধীদের বিচারের অগ্রগতিসহ অন্যান্য বিষয় রয়েছে। নতুন সরকার গঠনের পাঁচ দিনের মাথায় ৪৯ সদস্যের এ মন্ত্রিসভা বৈঠকে বসলো।

১২ জানুয়ারি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ হাসিনার নেতৃত্বে ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়। এতে আওয়ামী লীগের পাশাপাশি যোগ দেন ওয়ার্কার্স জাসদ, জাপা ও জেপির সদস্যরাও।

গত ৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের ২২৯, জাতীয় পার্টির (জাপা) ৩৩, ওয়ার্কার্স পার্টির ৬, জাসদের ৫ জন, জেপি, বিএনএফ ও তরিকত ফেডারেশনের একজন করে এবং স্বতন্ত্র ১৪ জনসহ মোট ২৯০ জন সাংসদ নির্বাচিত হওয়ার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এরমধ্যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ২টি আসনে বিজয়ী হওয়ায় রংপুর-৩ আসনটি ছেড়ে দেন। এতে ২৮৯ জন সাংসদ শপথ নেন।

আরও পড়ুন

সর্বশেষ