শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েপদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান  ব্যক্তিগত কারণ দেখিয়ে  রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়েছেন। শনিবার রাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এই পদত্যাগ পত্র জমা  দেওয়া হয়েছে। এদিন রাতে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানিয়েছেন, রাত সাড়ে নয়টার দিকে অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ পত্রটি আমাদের অফিসে জমা দিয়েছেন । পদত্যাগ পত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করা হয়েছে। পদত্যাগ পত্রটি রোববার সকালে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে।

সম্প্রতি তিনি বিএনপি থেকে পেয়েছেন। গত বছরের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে এ পদে নিয়োগ দেন। তিনি বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ