শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়এবার এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাজনূভা জাবীন

এবার এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাজনূভা জাবীন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন তাজনূভা জাবীন। রোববার দুপুর ১২টা ৩৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তাজনূভা জাবীন এ কথা জানান। তাজনূভা জাবীন এনসিপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। ঢাকা-১৭ আসনে তাঁকে প্রার্থী ঘোষণা করেছিল এনসিপি।

এর আগে জামায়াতের সঙ্গে এনসিপির সমঝোতার বিষয়টি অনেকটাই চূড়ান্ত হওয়ার পর গতকাল শনিবার এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তাসনিম জারা। তাসনিম জারা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ছিলেন এবং দলটির হয়ে ঢাকা-৯ আসনে লড়ার কথা ছিল তার।

গত বৃহস্পতিবার দলটি থেকে পদত্যাগ করেন এনসিপিতে জামায়াতবিরোধী অংশের নেতা হিসেবে পরিচিত মীর আরশাদুল হক।

আরও পড়ুন

সর্বশেষ