ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
২০ জানুয়ারি সারা দেশে গণসমাবেশ ও ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় সমাবেশ করবে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। আজ বুধবার বিকেলে রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ৫ জানুয়ারি নির্বাচনের পর এটাই খালেদা জিয়ার প্রথম সংবাদ সম্মেলন।
এ ছাড়া ১৯ জানুয়ারি সারা দেশে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন পালন ও ২৯ জানুয়ারি সারা দেশে বিক্ষোভ দিবস ও শান্তিপূর্ণ কালো পতাকা মিছিল করবে এই জোট। এ সময় খালেদা জিয়া দেশের বেশ কিছু অঞ্চল সফর করবেন বলে জানান।




