বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
প্রচ্ছদইসলাম ও জীবনমসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

মদিনায় অবস্থিত পবিত্র মসজিদে নববির প্রায় ২৫ বছর বয়সী মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফজরের নামাজের পর মসজিদে নববিতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়।

শেখ ফয়সাল নোমান দীর্ঘদিন ধরে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার সুমধুর আজান ও ধর্মীয় নিষ্ঠা বিশ্বের লাখো মুসলমানের হৃদয়ে গভীর প্রভাব ফেলে।

বিশ্বের বিভিন্ন দেশের আলেম-ওলামা, মুসল্লি ও ধর্মপ্রাণ মুসলমানরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন। সংশ্লিষ্টরা বলছেনে, শেখ ফয়সাল নোমানের মৃত্যুতে মুসলিম উম্মাহ এক নিবেদিতপ্রাণ খাদেমকে হারাল।

শেখ ফয়সাল নোমান ১৪২২ হিজরিতে (২০০১) মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত হন। তিনি বংশ পরম্পরায় মসজিদে নববীতে আজান দেওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। তার দাদা মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন এবং তার বাবা ১৪ বছর বয়সে এই সম্মানিত পেশায় নিযুক্ত হন।

শেখ ফয়সাল নোমান ১৪২২ থেকে ১৪৪৭ হিজরি পর্যন্ত ২৫ বছর ধরে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ