বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়ফেরি থেকে ট্রাকসহ ৫ যানবাহন ধলেশ্বরীতে নদীতে, ৩ মরদেহ উদ্ধার

ফেরি থেকে ট্রাকসহ ৫ যানবাহন ধলেশ্বরীতে নদীতে, ৩ মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে শনিবার (২০ ডিসেম্বর) রাতে ফেরি পারাপারের সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকসহ পাঁচটি যানবাহন (ট্রাক, মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যান) নদীতে পড়ে যায়; এতে তিনজনের মৃত্যু হয়েছেযাদের মধ্যে মোটরসাইকেল আরোহী মো. রফিক (৩৫), ভ্যানচালক স্বাধীন (২৫) এবং সিঙ্গাপুরপ্রবাসী মাসুদ রানা (৩০) রয়েছেন, যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ফেরিতে থাকা ট্রাকটি হঠাৎ চলতে শুরু করলে এই দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্র জানায়, নারায়ণগঞ্জের নরসিংপুর এলাকার বক্তাবলীর পূর্বপাশের ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে ফেরিটি নদী পার হচ্ছিল। এ সময় হঠাৎ করে ফেরিতে থাকা একটি ট্রাক চালু হয়ে সামনে এগিয়ে যায়। এতে ট্রাকটির সামনে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি রিকশাভ্যান নদীতে পড়ে যায়।

দুর্ঘটনার পর ট্রাকচালক সাঁতরে তীরে উঠতে পারলেও অন্য আরোহীরা নিখোঁজ হন। পরে নৌ-পুলিশ অভিযান চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, ধলেশ্বরী নদী পার হওয়ার সময় ফেরি থেকে কয়েকটি যানবাহন পানিতে পড়ে যায়। এতে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, রাতে আপাতত তল্লাশি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। কেউ নিখোঁজ থাকলে রোববার সকাল থেকে পুনরায় তল্লাশি শুরু হবে। পাশাপাশি ডুবে যাওয়া যানবাহন উদ্ধারের কাজও করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ