প্রচ্ছদদেশজুড়েকুষ্টিয়া নির্বাচন অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথিপত্র কুষ্টিয়া নির্বাচন অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথিপত্র ডিসেম্বর ২০, ২০২৫ শেয়ার FacebookTwitterPinterestWhatsApp কুষ্টিয়ায় নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসের স্টোর রুমে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে সংরক্ষিত কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। শনিবার (২০ ডিসেম্বর) ভোররাত থেকে সকাল ৯টার মধ্যে যে কোনো সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের।ছুটির দিন থাকায় অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বিষয়টি তাৎক্ষণিকভাবে জানতে পারেননি। পরে ধোঁয়া নজরে এলে নির্বাচন অফিসের নাইট গার্ড ও স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন। সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান বলেন, আমাদের জেলা সার্ভার স্টেশন অফিসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বর্তমানে সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে। আমাদের অফিসের পেছনে জানালা দিয়ে আগুন দিয়েছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই ঘটনায় আমরা কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ করব। সদর উপজেলা নির্বাচন অফিসার মো. আবু দাউদ বলেন, আগুনে কিছু নথিপত্র ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্টোর রুমের পেছনের জানালার পাশ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে। ঘটনার পর থেকে আমরা অফিসের নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা করেছি। কুষ্টিয়া পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, জেলা নির্বাচন অফিসে একটা দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। নিচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কিছু কাগজপত্র পুড়েছে। তবে ভালো বিষয় হচ্ছে, আগুন লাগার সঙ্গে সঙ্গে এখানকার স্টাফরা নিভাতে সক্ষম হয়েছেন। আমরা সবদিক বিবেচনা করছি। এটা কোনো নাশকতার ঘটনা, না কি এক্সিডেন্টলি তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা এ বিষয়ে তদন্ত করছি। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, অগ্নিকাণ্ডের তদন্ত শুরু করা হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ জামান, র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। শেয়ার FacebookTwitterPinterestWhatsApp আগেবাংলাদেশ দূতাবাস রোমে “আন্তর্জাতিক অভিবাসী দিবস” এবং “জাতীয় প্রবাসী দিবস-২০২৫” উদযাপিতপরেশান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী হামলায় শাহাদাত বরণকারী সেনাবাহিনীর শান্তিরক্ষীদের মৃতদেহ দেশে প্রত্যাবর্তন আরও পড়ুন সাবেক মুখ্য সচিব কায়কাউস ও এমপি আলিউদ্দিন নাসিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে দুদক সেপ্টেম্বর ৭, ২০২৬ ২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের : ববি হাজ্জাজ সেপ্টেম্বর ৭, ২০২৬ রিজার্ভ চুরির অর্থ উদ্ধারের মামলার মার্কিন আইন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল সেপ্টেম্বর ৭, ২০২৬ সর্বশেষ সাবেক মুখ্য সচিব কায়কাউস ও এমপি আলিউদ্দিন নাসিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে দুদক ২০৩১ সালের মধ্যে সাক্ষরতার হার ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য সরকারের : ববি হাজ্জাজ রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস জাপানের উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সহনশীলতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির রিজার্ভ চুরির অর্থ উদ্ধারের মামলার মার্কিন আইন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিলের আদেশ আজ হচ্ছে না আজ থেকে আমানতের টাকা ফেরত পাচ্ছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা সম্পত্তি দানের পর আজীবন বাবা-মায়ের ভোগদখলের বিধান রেখে বিল পাস দণ্ড পাওয়া এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি আদেশ মওকুফ রাষ্ট্রপতির Load more