বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হবে বলে আশা করছে জার্মানি। বুধবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ এ প্রত্যাশা ব্যক্ত করেন।
জার্মান রাষ্ট্রদূত জানান, তারা আশা করছেন আগামী নির্বাচনে ভোটারদের উপস্থিতি বেশি হবে। প্রধান উপদেষ্টা যে ৬০ শতাংশ ভোটদানের সম্ভাবনার কথা বলেছেন, সেটির সঙ্গেও তারা একমত। একইসঙ্গে তিনি বলেন, প্রচার-প্রচারণার সময় রাজনৈতিক সহিংসতা কমে আসবে—এটাই জার্মানির প্রত্যাশা।
তিনি বলেন, ভুয়া তথ্য বা সঠিকভাবে আবেদন না করা ভিসা দেয়ার সম্ভাবনা কমিয়ে দেয়। এক্ষেত্রে শিক্ষার্থীদের সঠিকভাবে আবেদন করতে হবে।
বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া নিয়ে রুডিগার লোটজ বলেন, জুলাই সনদ অনুসারে সংস্কার প্রক্রিয়ার চলমান থাকা প্রয়োজন। রাজনৈতিক দলগুলো সংস্কার প্রক্রিয়া নিয়ে অঙ্গীকারাবদ্ধ। যা নির্বাচনের পরেও চলমান থাকা দরকার।
জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্বাচন নিয়ে পদক্ষেপের ওপর আস্থা রাখছে জার্মানি। ২০২৬ সালের সবচেয়ে বড় ভোট হতে যাচ্ছে বাংলাদেশে। নিরপেক্ষ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আশা করছে জার্মানি।




