শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান।

এর আগে গত সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে এসপি নির্বাচন করা হয়।

গত শনিবার (২২ নভেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত দু্ ঘণ্টার বৈঠকে নির্বাচনকালে পুলিশের নিয়োগ ও বদলি-সংক্রান্ত নীতিমালা নিয়ে আলোচনা হয়। সেই আলোচনার ধারাবাহিকতায় লটারি করে ৬৪ জেলার এসপি নির্বাচন করা হলো।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নির্বাচনকালীন দায়িত্ব সুষ্ঠুভাবে পালন নিশ্চিত করতে এসপিদের এই পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন

সর্বশেষ