রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েপ্লট জালিয়াতি মামলায় শেখ হাসিনাসহ ৪৭ জনের বিরুদ্ধে রায় ২৭ নভেম্বর

প্লট জালিয়াতি মামলায় শেখ হাসিনাসহ ৪৭ জনের বিরুদ্ধে রায় ২৭ নভেম্বর

ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলের নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দ নেয়ার অভিযোগে করা দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৭ জনের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আগামী ২৭ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

রোববার (২৩ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ দিন ধার্য করেন।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ ধার্য করেন আদালত। মামলার একমাত্র গ্রেফতার আসামি রাজউকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলমের আইনজীবী যুক্তিতর্কে বলেন, ‘সরকারি কর্মকর্তা হিসেবে ঊর্ধ্বতন কর্মকর্তার সব আদেশ পালনে বাধ্য ছিলেন তিনি।’
 
এ সময় বিচারক তাকে পাল্টা প্রশ্ন করেন, ঊর্ধ্বতনদের অবৈধ আদেশ পালনেও তিনি বাধ্য ছিলেন কি না! পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে ৩০ কাঠা সরকারি জমি নেয়ার অভিযোগে মামলা তিনটি করে দুর্নীতি দমন কমিশন।
 
এদিন, ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে শেখ রেহানা, শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলায় আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন

সর্বশেষ